২৩ ফেব্রুয়ারি ২০২০ - ০৭:৩৭
ইরানে করোনাভাইরাসে আক্রান্ত ২৮; মৃতের সংখ্যা পৌঁছাল ৫ জনে

ইরানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৮ জনে পৌঁছেছে এবং এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

(ABNA24.com) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যকেন্দ্রের প্রধান কিয়ানুশ জাহানপুর আজ (শনিবার) জানিয়েছেন, ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ৭৮৫ জনকে পরীক্ষা করা হয়েছে।

এদের মধ্যে নতুন করে ১০ জনের শরীরে এই ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। এর আগে ১৮ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ায় সারা ইরানে এতে আক্রান্তের সংখ্যা ২৮ জনে দাঁড়াল।

চীনের উহান শহর থেকে করোনাভাইরাসের উৎপত্তি হয়। চীন ছাড়াও আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, কানাডা, ফ্রান্স, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের ২৫টি দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চীনে অন্তত ৭৬ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত দুই হাজার ৩০০ মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

............
340